রিয়েকশন হওয়ার ভয়ে রুক্বইয়াহ থেকে দূরে থাকা

রিয়েকশন হওয়ার ভয়ে রুক্বইয়াহ থেকে দূরে থাকা

Abdur Rahman
২ জুলাই, ২০২৬
Ruquyah

রুক্বইয়া চলাকালীন শরীরে রিয়েকশন হওয়ার ভয়ে রুক্বইয়া না করাটা শাইত্বানের একটা কৌশল। যার মাধ্যমে সে ভিক্টিমকে রুক্বইয়া থেকে দূরে সরিয়ে রাখে।

দেখুন আপনি যদি ছোটখাটো অপারেশন করেন সেখানে আপনার কাটাছেঁড়া কিছুটা হবেই! রুক্বইয়া চলাকালীন জ্বিন কষ্ট পায়, যাদু-বদনজর রিলিজ হয়, ফলে কষ্ট কিছুটা বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যাদু করা হয়েছিল, তার গিট গুলো যখন খোলা হচ্ছিল, উনার কষ্ট বেড়ে যাচ্ছিল। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তাই ভয় পাওয়া যাবে না। রিয়েকশন হওয়াটা খুবই ভাল সাইন। রুক্বইয়া আপনার শরীরে যে কাজ করছে তার সুস্পষ্ট প্রমাণ হলো আপনার রিয়েকশন। এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সাহায্যও বলা যায়। যে রোগের কারণ সম্পর্কে এতদিন জানতেনই না, সে রোগ আল্লাহ তা'আলা প্রকাশ করেছেন। নি:সন্দেহে এটা আল্লাহর অনুগ্রহ। তাই বলব, শয়তানকে বিজয়ী হতে দিবেন না, রুক্বইয়া করুন, সুস্থ থাকুন।