কার্সের বা অভিশাপের রুক্বইয়াহ কিভাবে করবেন!

কার্সের বা অভিশাপের রুক্বইয়াহ কিভাবে করবেন!

Abdur Rahman
৫ জুলাই, ২০২৬
Ruquyah

কার্সের রুক্বইয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ- যাদের যাদু বারবার রিনিউ হয়। যারা সুস্থ হওয়ার পরই পুনরায় অসুস্থ হয়ে পড়েন। যাদের শাইত্বান স্বপ্নে বারবার যাদুকে রিনিউ করে। যাদের শাইত্বান তূলনামূলক শক্তিশালী। যাদুকররা যাদেরকে বারবার যাদু করে।

কার্সের রুক্বইয়ার মাধ্যমে কি হবে? কার্সের রুক্বইয়ার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় যাদুকর ধ্বংস হবে ইন শা আল্লাহ। তার যাদু তার দিকেই ফিরে যাবে বি ইয নিল্লাহ।

কার্স করা কি বৈধ? যাদু করা সুস্পষ্ট কুফরি। যাদুর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ কাফির। যাদুকররা একই সাথে কাফির এবং জালিম। তারা বান্দার হক নষ্টকারী। ইসলামি শরীয়াহ আইনে যাদুকরদের ব্যপারে বিধান হলো তাদেরকে হত্যা করা। অর্থাৎ তাদের অপরাধটা এত বড় যে ইসলাম তাদেরকে হত্যার অনুমোদন দিয়েছে। আর কাফির এবং যালিমদের বিরুদ্ধে কার্স করা ইসলাম সম্পূর্ণভাবে বৈধ করেছে।

কার্সের রুক্বইয়া কি আসলেই কাজ করে? জ্বিন-যাদুতে আক্রান্ত ভিক্টিমরা নি:সন্দেহে মাযলুম। তাদের উপর সুস্পষ্ট জুলুম করা হয়েছে। মাযলুমের দুয়া আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না৷ ফলে সরাসরি তা কবুল হয়ে যায়। তাছাড়া আমরা এমন অসংখ্য সফল কেইস পেয়েছি যেখানে কার্স করার পর যাদুকর প্যারালাইজড হয়েছেন, অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছেন, পেশেন্ট সুস্থ হয়ে মূল যাদুকর অসুস্থ হয়ে পড়েছেন,অর্থাৎ যাদু রিভার্স করেছে। অতএব কার্সকে ছোটভাবে দেখবেন না। অনেক অপরাধীদের ধ্বংসের কারণই ছিল নবীদের বদ দুয়া। অনেক নেককারদের বদ দুয়াতে যালিমরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

কার্সের রুক্বইয়া আর কার্সের আমল দুটোর মধ্যে কিঞ্চিৎ পার্থক্য আছে। যারা ভিক্টিম তারা অবশ্যই দুইটোই করবেন ইন শা আল্লাহ।

কার্সের রুক্বইয়া:
১. যাদুকরকে ধ্বংস করা, তার যাদু তার দিকেই ফিরিয়ে দেয়ার নিয়তে
প্রতিদিন সূরা লাহাব, সূরা কাফিরুন, সূরা হুমাযা এবং সম্ভব হলে সাথে আয়াতুল হারক পাঠ করা।
২. একই নিয়তে শাইখ খালিদ আল হিবশীর কার্সের রুক্বইয়া নিয়মিত শোনা। ( তিলওয়াতের লিংক কমেন্টবক্সে)
৩. সম্ভব হলে সরাসরি কোন রাক্বীর কাছে কার্সের সেশন নেয়া।

কার্সের আমল:
দু রাক'আত সালাত আদায় করব। প্রথম রাক'আতে সূরা ফালাক্ব এবং দ্বিতীয় রাক'আতে সূরা নাস পড়ব ইন শা আল্লাহ। চেষ্টা করব সালাতের সিজদায় বদদুয়া করার , বদ দুয়া অবশ্যই সিজদাহতে আরবিতে করতে হবে। যারা আরবিতে খুব একটা ভাল না, তারা বারবার শুধু এই দুয়া পড়তে পারেন, ‘আল্লাহুমাক্বতুল কুল্লা সাহির’ অর্থ হে আল্লাহ আপনি সকল যাদুকরকে ধ্বংস করুন।
অত:পর সালাত শেষ দু হাত তুলে মুনাজাত করবেন। মুনাজাতে লম্বা বদ দুয়া করবেন:

লানতের বাক্যসমূহ:
• হে আল্লাহ আপনি যাদুকরদের ধ্বংস করুন।
• হে আল্লাহ আমার আত্মীয়-স্বজন এর মধ্যে যারা যাদু করেছে এদেরকে ধ্বংস করুন।
• হে আল্লাহ যাদুকরদের হাত, পা, শরীরকে আপনি প্যারালাইজড করে দিন।
• হে আল্লাহ যাদুকরদের কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত এর মত ধ্বংস করুন।
• হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান, নি:সন্দেহে আপনি সকল যাদুকদের উপর ক্ষমতাশীল।
• হে আল্লাহ যে শাইত্বান স্বপ্নে খাইয়ে যাদুকে এক্টিভ করে, ছিটানোর মাধ্যমে যাদুকে এক্টিভ করে, ঘ্রাণের মাধ্যমে যাদুকে এক্টিভ করে সে শাইত্বানকে আপনি ধ্বংস করে দিন।
• হে আল্লাহ এদের একেকজনকে আপনি গুণে রাখুন, কাউকে ছাড় দিবেন না।
• হে আল্লাহ আমাদের বিরুদ্ধে আপনি যাদুকরদের সাহায্য করবেন না।
• হে আল্লাহ যাদুকরদের মস্তিষ্ককে বিকৃত করে পাগল বানিয়ে দিন।
• হে আল্লাহ যাদুকরদের যাদু তাদের দিকেই ফিরিয়ে দিন।
• যাদুকরদের যাদু দিয়ে তাদেরকেই আঘাতপ্রাপ্ত করুন।
• হে আল্লাহ আপনি দুয়া কবুলকারী, আমার এ দুয়া কবুল করুন।

এভাবে ততদিন করতে থাকুন যতদিন না যাদুকর ধ্বংস হচ্ছে। ইন শা আল্লাহ অতি শীঘ্রই আল্লাহ আপনার ব্যপারে কল্যাণের ফয়সালা করবেন,যাদুকরদের থেকে আপনাকে মুক্তি প্রদান করবেন ।