
পারিবারিকভাবে যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ
১. পরিবারের সবাই একের পর এক অসুস্থ থাকা। কেউ একজন সুস্থ হলেই অপরজন অসুস্থ হয়ে পড়া।
২. পরিবারে রিযকে বারাকাহ না থাকা।
৩. পরিবারের ছেলেদের রিযকের বন্দোবস্ত না হওয়া, মেয়েদের বিশেষভাবে বিয়ে না হওয়া।
৪. সর্বদা ঝগড়াঝাটি লেগে থাকা, একে অপরকে সহ্য করতে না পারা।
৫. পরিবারের প্রায় সকলেই দ্বীন-ঈমান থেকে দূরে থাকা।
৬. রাতে ঘুম ক্লিয়ার না হওয়া অথবা নির্ঘুম রাত্রি যাপন করা।
৭. স্বপ্নে সাপ বা কোন প্রাণির আক্রমণ দেখা, কবর বা মৃত মানুষ দেখা।
৮. ঘরে প্রবেশ করলেই শরীর ভারি হয়ে যাওয়া, অবশ লাগা।
৯. বাহিরে থাকলে ভাল থাকা হয়, ঘরে প্রবেশ করলেই অসুস্থ হয়ে যাওয়া।
১০. ঘরে থাকলে বুকে চাপ অনুভব করা।
১১. অস্বাভাবিকভাবে একে অপরের প্রতি সন্দেহপ্রবনতা বেড়ে যাওয়া
১২. পারষ্পরিক আবেগ-অনুভূতি কাজ না করা।
১৩. ছোটখাটো বিষয়ে প্রচন্ড রাগারাগি হওয়া।
১৪. তুচ্ছ বিষয়ে বেহুশ হয়ে একে অপরকে মারধর করা।
১৫. শিশুদের অবাধ্যতা, অতিরিক্ত অস্থিরতা, অনেক বেশি রাগ-জেদ ইত্যাদি।
১৬. খাওয়াদাওয়ার রুচি দিনে দিনে কমে যাওয়া।
১৭. শারিরীক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটা।
১৮. দীর্ঘসময় যাবত ঋণগ্রস্ত থাকা, হাজারও চেষ্টা করেও ঋণের ল্যুপ থেকে বের না হতে পারা।
১৯. রিযকে বাধার দরুণ যাদের কাছে অর্থ বা সম্পদ গচ্ছিত আছে তাদের থেকে প্রাপ্য অর্থ কোনভানে হস্তগত না হওয়া।
২০. নির্দিষ্ট কোন ব্যক্তি বা পরিবারের প্রতি আআত্মসমর্পণ । সাধারণত কোন পরিবারকে বশিকরণের যাদু করলে এমনটা হয়ে থাকে। সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে এই যাদু করে থাকে।
উক্ত লক্ষণগুলোর ৪-৫ টি লক্ষণ যদি আপনার পরিনাররের সাথে মিলে যায়, তবে আপনার উচিত হবে রুক্বইয়া করা।