
নিকটাত্মীয়রাই কেন যাদু করে?
অধিকাংশ পেশেন্টই আমাদের জিজ্ঞেস করেন! যাদু কে করে! আমাদের উত্তর হলো নিকটাত্মীয়রাই যাদু করে। নিকটাত্মীয় কেন যাদু করে?
এর পেছনে মৌলিক কারণ দুটো।
১. হিংসা: হিংসা মানে হলো আপনার আত্মীয় আপনার ভালোটা সহ্য করতে পারে না, আপনার রিযকের সমৃদ্ধি, সংসারের সুখ, পড়াশোনার অগ্রগতি এসব তার সহ্য হয় না, ফলে সে এসব ধ্বংসের ইচ্ছা পোষণ করে। একটা সময় এই হিংসা থেকেই কবিরাজ-তান্ত্রিকদের কাছে গিয়ে আপনার সব ধ্বংস করার উদ্দেশ্যে যাদু করে।
২. শত্রুতা: আর্থিক অথবা যেকোন স্বার্থের যায়গা থেকে যখন আপনার সাথে শত্রুতা তৈরি হয়, তখন তারা আপনাকে ঘায়েল করতে নিকৃষ্ট এই পন্থা বেচে নেয়। কবিরাজ-তান্ত্রিক এদের কাছে আসা-যাওয়া শুরু করে। যার ফলে ভিক্টিমের আচার-আচরণে ব্যপক পরিবর্তন ঘটে। শত্রুর সামনে গেলে তার জবান বন্ধ হয়ে যায়। নিজের ব্যক্তিগত সম্পদের ব্যপার উদাসীনতা চলে আসে, ভিক্টিম নিজের হক বুঝে নেয়ার সক্ষমতা হারিয়ে ফেলে।
যাদুকর আসলে বেশি দূরে নয়, আপনার বাসাতেই অবস্থান করছে। আল্লাহ এ সমস্ত যাদুকরদের দুনিয়া ও আখিরাত উভয়টাকেই জাহান্নাম বানিয়ে দিন, আমীন।