
আইনুন ক্বতিলা বা হত্যার বদনজরের লক্ষণ সমূহ
আইনুন ক্বতিলা শব্দের অর্থ হলো হত্যার বদনজর। আইনুন ক্বতিলা মানুষ এবং জ্বিন উভয়ের পক্ষ থেকেই হতে পারে। কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বদনজর দিতো যেন তাকে হত্যা করে ফেলবেন। তবে মেক্সিমাম ক্ষেত্রে আইনুন ক্বতিলা জ্বিন-শাইত্বান এর পক্ষ থেকেই আসে।
আইনুন ক্বতিলা এর লক্ষণ সমূহ:
১. যোহরের পর অথবা আসর বা মাগরিবের পর স্পেসিফিক অসুস্থ হয়ে যাওয়া।
২. হঠাৎ শরীরে শক্তি না পাওয়া, কিছুক্ষণের মধ্যেই আবার পুরোপুরি শক্তি ফিরে পাওয়া।
৩. একের পর এক অসুস্থতা লেগে থাকা।
৪. স্বপ্নে মৃত মানুষ, মৃত্যু হতে দেখা।
৫. স্বপ্নে কবর দেখা।
৬. স্বপ্নে মারামারি করতে দেখা।
৭. স্বপ্নে কাউকে ধাওয়া করতে দেখা।
৮. সারাদিন মাথায় মৃত্যুর চিন্তা এমনভাবে ঘুরে বেড়ায়, যা স্বাভাবিক কাজকর্মকে ব্যহত করে।
৯. মৃত্যুর বিষয়ে ফোবিয়া তৈরি হওয়া।
১০. প্যানিক এটাক হওয়া। এই বুঝি মারা যাব এমন ফিল হওয়া।
১১. দম আটকে আসার মত অবস্থা হওয়া, নি:শ্বাস নিতে কষ্ট হওয়া।
১২. বুক ধড়ফড় করা।
১৩. দিনের পর দিন অসুস্থ থাকা কিন্তু মেডিকেল রিপোর্ট নরমাল আসা।
১৪. শরীরের কোন অংশ অবশের মত অনুভব করা।
১৫. শরীরে অস্বাভাবিক ক্লান্তি আর অবসাদ অনুভব করা।
১৬. দিনে দিনে ওজন হ্রাস পাওয়া।
১৭. চেহারার সৌন্দর্য কমে যাওয়া।
১৮. খাওয়াদাওয়া করতে না পারা, রুচি না হওয়া।
১৯. পেট অহেতুক ফাপা হয়ে থাকা।
২০. দিনে দিনে আত্মবিশ্বাস কমে যাওয়া, বিভিন্ন বিষয়ে ফোবিয়া এবং এনজাইটি তৈরি হওয়া।
২১. শরীরের বিভিন্ন যায়গায় কোন কারণ ছাড়াই ব্যাথা হওয়া।
২২. কিছুদিন পর পর এমন মুসিবত আসা যা থেকে আল্লাহ রক্ষা না করলে নিশ্চিত মৃত্যু হয়ে যেত।
উক্ত লক্ষণগুলোর ৪/৫ টি লক্ষণ আপনার সাথে মিলে গেলে শারঈ রাকীর শরণাপন্ন হোন। রুকইয়া করুন। ইন শা আল্লাহ সুস্থ হবেন।